1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয় ভারতের

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৫০৪ সময় দর্শন

ব্রিসবেনের গ্যাবায় বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছ ভারত। শেষদিনে ভারতকে ম্যাচ জিততে ৩২৪ রান করতে হত। ৭ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। শুভমান গিলের ৯১ ও ঋষভ পন্থের ৮৯ রানের সুবাধে ৩ উইকেটে গাব্বা টেস্ট জিতল ভারত। এছাড়া চেতেশ্বর পুজারা করেন ৫৬ রান।

অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের মহাবিপর্যয়ের পর রাহানের শতরানে মেলবোর্নে মহাপ্রত্যাবর্তন। সিডনিতে কঠিন পরিস্থিতিতেও হার এড়ানো। সেখান থেকেই শেষ পর্যন্ত ব্রিসবেন টেস্ট জিতে নিয়ে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়। নিঃসন্দেহে রাহানের দলের এই লড়াই ইতিহাসের পাতায় লেখা থাকবে। এটিই ভারতের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩৬৯/১০ (মার্নাস লাবুশানে ১০৮, টিম পেইন ৫০; টি নটরাজ ৩/৭৮, ওয়াশিংটন সুন্দর ৩/৮৯, শার্দুল ঠাকুর ৩/৯৪)

ভারত প্রথম ইনিংস : ৩৩৬/১০ (শার্দুল ঠাকুর ৬৭, ওয়াশিংটন সুন্দর ৬২; জশ হ্যাজলেউড ৫/৫৭)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৯৪/১০ (স্টিভেন স্মিথ ৫৫, ডেভিড ওয়ার্নার ৪৮; মোহাম্মদ সিরাজ ৫/৭৩, শার্দুল ঠাকুর ৪/৬১)।

ভারত দ্বিতীয় ইনিংস : ৩২৯/৭ (শুভমান গিল ৯১, চেতেশ্বর পূজারা ৫৫, রিশাভ পান্ত ৮৯*; প্যাট কামিন্স ৪/৫৫)

ফল : ভারত ৩ উইকেটে জয়ী।
সিরিজ : চার টেস্টের সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host