1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

১৭ বছরের ক্লাব ক্যারিয়ারের রেকর্ড ভাঙলো মেসির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫৫৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক:১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে যেটি হয়নি এবার সেটিই হলো বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হল আর্জেন্টাইন কিংবদন্তিকে।

ম্যাচের একেবারে শেষমুহুর্ত। দল পিছিয়ে ৩-২ গোলে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। প্রতিপক্ষ ফুটবলার ভিয়ালারবিয়া শুরুতে একবার ধাক্কা দেন তাকে। এরপর দৌড়াতে গেলে আবারো তাকে ধাক্কা দেন ভিয়ালারবিয়া। রাগ সামলাতে না পেরে থাপ্পড় মেরেই এগিয়ে যান মেসি।

শুরুতে রেফারি বিষয়টি খেয়াল না করলেও, পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-ভিএআর এর সাহায্য নিয়ে লালকার্ড দেখান ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।

১৭ বছরের বার্সা ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ৭৫৪ টি ম্যাচ খেললেন লিও। এবারই প্রথম লাল কার্ড দেখতে হল তাকে।

ম্যাচে মেসির দল হেরেছে। মৌসুমের প্রথম শিরোপা জয়ের সুযোগ নষ্ট করেছে। সবমিলিয়ে কঠিন একটা রাত কাতালান শিবিরের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host