1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

যাচ্ছেন ছেড়ে বিগ ব্যাশ রশিদ-মুজিবরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৫৬৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক: জাতীয় দলের ডাকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি–টোয়েন্টি লিগ ছেড়ে যাচ্ছেন আফগানিস্তানের তিন তারকা ক্রিকেটার রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নাবী। সোমবার মেলবোর্ন স্টারসের বিপক্ষে এবারের আসরে নিজের শেষ ম্যাচটি খেলবেন গত দশকের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটার রশিদ।

শুধু অ্যাডিলেইড স্ট্রাইকার্সের রশিদ একাই নন, বিগ ব্যাশ ছেড়ে যাচ্ছেন ব্রিসবেন হিটের মুজিব ও মেলবোর্ন রেনেগেডসের নাবীও। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সোজা আরব আমিরাত চলে যাবেন এ তিন ক্রিকেটার।

এদিকে সোমবারের ম্যাচে রশিদকে পেলেও, তারকা পেসার পিটার সিডলকে পাচ্ছে না অ্যাডিলেইড। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে বাম হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন সিডল। স্ক্যানের পর সেখানে চিড় ধরা পড়েছে। ফলে সোমবারের ম্যাচ খেলা হবে না তার।

আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজটি প্রাথমিকভাবে জানুয়ারির ১৮ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে সেটি পিছিয়ে নেয়া হয়েছে ২১ জানুয়ারি তারিখে। সিরিজটি ওমানে আয়োজনের কথা প্রায় চূড়ান্ত হয়ে গেলেও, শেষতক আমিরাতেই করা হচ্ছে।

এ সিরিজে খেলতেই বিগ ব্যাশ ছেড়ে যাচ্ছেন রশিদ, মুজিব ও নাবী। শুক্রবার রশিদের দল এডিলেইডের বিপক্ষে ৭১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন নাবী। তিনি এরই মধ্যে আমিরাতের উদ্দেশে রওনা হয়ে গেছেন। ফলে সোমবার মুজিবের ব্রিসবেনের বিপক্ষে খেলা হবে না তার।

তবে থেকে গেছেন মুজিব। তিনি রোববার সিডনি সিক্সার্স ও সোমবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ দুইটি খেলেই আমিরাতের বিমান ধরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host