1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

উইন্ডিজ ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৬০০ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইনস যোগে রোববার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ।

এদিকে, কোভিড-১৯ ও ব্যক্তিগত অজুহাতে এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১২ ক্যারিবীয় ক্রিকেটার। তাই বাধ্য হয়ে দ্বিতীয় সারির দল নিয়েই খেলতে এসেছে উইন্ডিজ। বাংলাদেশ সফরে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। আর টেস্টে দলের অধিনায়কত্ব সামলাবেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অংশ নিবে দুদল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে তিন ওয়ানডে। ৩ ও ১১ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজের দুই ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host