1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

১৪৪ বছরের ইতিহাসে তিনিই প্রথম!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৫৮২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল বৃহস্পতিবারের সিডনি। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হয়ে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। ভারত–অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলান তিনি।

এর আগে প্রথম নারী আম্পায়ার হিসেবে ওয়ানডে ক্রিকেটেও দেখা গিয়েছিল ৩২ বছর বয়সি পোলোসাককে। নামিবিয়া বনাম ওমান পুরুষদের ওয়ানডে ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল পোলোসাককে। বিগ ব্যাশ টি–২০ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচে দায়িত্ব সামলেছিলেন তিনি। মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

মাত্র ১৫ বছর বয়স থেকেই আম্পায়ারিং শুরু করেছিলেন পোলোসাক। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি কখনও ক্রিকেট খেলিনি, কিন্তু নিয়মিত খেলা দেখতাম। বাবা প্রতিদিন গাড়ি করে আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে দিতেন। অনেকবার পরীক্ষা দেওয়ার পর তবেই পাশ করতে পেরেছি।’

নজির গড়ার দিন প্রথম থেকেই নজরে ছিলেন পোলোসাক। এদিন শুরুতেই ডেভিড ওয়ার্নারকে সতর্ক করেন তিনি। কেউ মাঠে ঢোকার আগেই প্রবেশ করেছিলেন ওয়ার্নার। সেজন্য তাকে বারণও করেন পোলোসাক। প্রথম দিনটি তাকে নিয়েই চর্চা সোশ্যাল মিডিয়ায়। ইতিহাস গড়ার জন্য নেটিজেনরা পোলোসাককে শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host