1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

হিরো আলমের বিরুদ্ধে গান চুরির মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৫৯২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: তবে ভাগ্যে জুটলো মামলাও। সম্প্রতি তিনি ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গান গেয়ে নিজের ইউটিউবে ছেড়েছেন। সেটি লিখেছেন মম রহমান। তবে সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুমের সুরে ভাইরাল হওয়া ‘বাবু খাইছো’ গানের কথা ও সুর হুবহু নকলের অভিযোগ উঠেছে।

সেই অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও ঠুকে দিয়েছেন মীর মাসুম।

সম্প্রতি তুমুল আলোচনায় আসা ‘বাবু খাইছো’ গানটি মীরের সুরে লিখেছেন ও গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। এটি ৫ সেপ্টেম্বর ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হয়। এরপর ইউটিউব, ফেসবুক হয়ে তুমুল জনপ্রিয় ও ভাইরাল হয় গানটি। গানটির মাধ্যমে সাম্প্রতিক প্রেমিক-প্রেমিকাদের কিছু অসঙ্গতি বা কালচার মজার ছলে তুলে আনেন মীর ব্রাদার্স।

এ গানটির সাফল্য দেখে হিরো আলমও তার অনুকরণে নিজের গানটি তৈরি করেছেন। মীর ব্রাদার্সের অভিযোগ, গানটির শিরোনাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছেন হিরো আলম। তাদের আরও দাবি, এই গানটি তৈরির মাধ্যমে মূল গান, শিল্পী ও শিল্পের মানহানি করেছেন হিরো আলম। তাই দার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন তারা।

মাসুম গণমাধ্যমে জানিয়েছেন, গত রবিবার (৬ ডিসেম্বর) ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বাদী হয়েছেন মীর মাসুম। তার পক্ষে মামলাটি দায়ের করেছেন আইনজীবী দিদার-উস-সালাম।

আইনজীবী জানান, মামলাটি এখন তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন। এ প্রসঙ্গে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host