1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯১ সময় দর্শন
সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।

 অনলাইন ডেস্ক
সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, বিচার বিভাগকে আরো কত চরম খারাপ করা যায়, সেই কাজটাই করেছেন ড. ইউনূস। বেসরকারি গণমাধ্যম নিউজ ২৪-এর নিয়মিত আয়োজন ‘জনতন্ত্র গণতন্ত্র’-এর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

আনিস আলমগীর বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ করে নিম্ন আদালতের স্বাধীনতা সরকারের হাতে রয়ে গেছে বহু বছর থেকে। স্বাধীনতার পর থেকেই তারা নিজেদের মতো কিছু করতে পারে না। বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা সরকারের ইশারায় তারা পরিচালিত হয়। তিনি বলেন, ভুয়া মামলাতে বিচার বিভাগ যখন কোনো আসামিকে জামিন দিচ্ছে, আসিফ নজরুলের মতো বাটপাড় আবার তাদের শাসায় যে, ‘কি করে আপনারা জামিন দেন এদেরকে, স্বৈরাচারের দোসরদেরকে?’

তিনি আরো বলেন, ‘দুদককে আপনি শক্তিশালী করতে চান, কিন্তু আনিস আলমগীরকে গ্রেপ্তার করে আপনি আবার দুদকের একটা মামলা দিয়ে দেন। একটা ভুয়া মামলায় আপনি আমাকে গ্রেপ্তার করেন সন্ত্রাসী হিসেবে, আবার আরেকটাতে দিয়ে দেন দুদকের মামলা।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আনিস আলমগীর বলেন, ‘ইউনূস নিজে যেখানে রাষ্ট্রপতিকে সম্মান করেননি, এখন বলছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা।

প্রধানমন্ত্রীর পদমর্যাদায় থাকাকালে তিনি ১৪ বার বিদেশ সফর করেছিলেন। ফিরে এসে একবারও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। তিনি বলছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা।’তিনি বলেন, ‘ইউনূস নিজে যত বাটপাড়ি করেছে, সেই বাটপাড়িটা নিজে স্বীকার করেন না।

সে আবার গণতন্ত্র শিখাতে এসেছে, সংস্কার শিখাতে এসেছে। মানুষ যখন রাস্তায় নামবে, তখন তাকে জিজ্ঞেস করবে। এসএসএফ ছাড়া তিনি যেন রাস্তায় নেমে আসেন। এনসিপির দাবির সঙ্গে যাতে রাজপথে থাকেন, সেটা আমি চাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host