1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

অভিনেত্রী চিত্রার আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৬১ সময় দর্শন

সংবাদ ডেস্ক: সম্প্রতি ব্যবসায়ী হেমন্ত রাওয়ের সঙ্গে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছিল তার। দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ায় তিনি খুবই জনপ্রিয়। হাতেও ছিল প্রচুর কাজ। সেই অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুতে শুরু হয়েছে বিতর্ক।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, প্রেমিক হেমন্তের উপস্থিতিতে ৯ ডিসেম্বর চেন্নাইয়ের নাজরেথপেট্টাই এলাকার একটি হোটেলে আত্মহত্যা করেন বিখ্যাত অভিনেত্রী ও ভিজে চিত্রা। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। হোটেল থেকেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে আলোচনা।

এদিকে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করায় তার হবু স্বামীকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ। চিত্রার মায়ের দাবি, তার মেয়েকে পিটিয়ে খুন করেছে হেমন্ত। যদিও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, চিত্রার মৃত্যুর কারণ আত্মহত্যা বলেই দাবি করা হয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, পর্দায় চিত্রার ঘনিষ্ঠ দৃশ্য করা নিয়ে ঘোরতর আপত্তি ছিল প্রেমিকের। সেই নিয়ে অনেক দিন ধরেই তাদের মধ্যে বাগবিতণ্ডা চলছিল।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সুদর্শন সংবাদ সংস্থাকে বলেন, যেদিন চিত্রার মৃত্যু হয়, সেদিন হেমন্ত তাকে ধাক্কাধাক্কি করেছিলেন। পুলিশ সূত্রে আরো খবর, গ্রেপ্তার করার আগে কয়েক দিন ধরে হেমন্তকে জেরা করা হচ্ছিল। হেমন্ত ছাড়া চিত্রার বন্ধু ও সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রসংগত চিত্রা তামিল ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন। তার শেষ কাজ ‘পান্ডিয়া স্টোর্স’ ধারাবাহিকে। তার অভিনীত চরিত্র ‘মল্লাই’ তাকে প্রচারের আলোয় নিয়ে এসেছিল। সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় ছিলেন চিত্রা। ইনস্টাগ্রামে তার দেড় মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। চিত্রা শেষ ইনস্টাগ্রাম পোস্ট করেন ১৪ ঘণ্টা আগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host