1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

বিয়ের জন্য পাত্রী খুঁজছেন সিদ্দিক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক আবারও নতুন সংসার গড়ার স্বপ্ন দেখছেন। সেজন্য পারিবারিকভাবে পাত্রী খুঁজছেন তিনি। বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

সিদ্দিকুর রহমান বলেন, আগের ধাক্কাটার রেশ এখনো রয়ে গেছে, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। পরিবার আমাকে নিয়ে খুব চিন্তিত। আগে নিজের ইচ্ছায় বিয়ে করে একটা কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। তাই এবার আর ঝুঁকি নিতে চাই না। আমার পরিবারই বিয়ের বিষয়টি দেখছে। পাত্রী খোঁজা হচ্ছে। মনের মত পাত্রী পেলে বিয়ে করে ফেলবো।

সিদ্দিক বলেন, পাত্রী হিসেবে একেবারে সাংসারিক একটা মেয়ে চাই। যে আমার যত্ন করবেন, আমার পরিবারের খেয়াল রাখবেন। আমি পুনরায় ধাক্কা খেতে চাই না।

২০১২ সালের ২৪ মে  ভালোবেসে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেছিলেন সিদ্দিক। কিন্তু তাদের সংসার বেশিদিন টেকেনি। ২০১৯ সালের অক্টোবরে সিদ্দিকুরের সঙ্গে মারিয়ার বিচ্ছেদ হয়। এরপর থেকে এই তরুণীকে মডেলিংয়ে নিয়মিত হতে দেখা যায়। তাদের সংসারে রয়েছে ৭ বছর বয়সী ছেলে আরশ রহমান।

এদিকে, সম্প্রতি অনুমতি ছাড়া ছেলে আরশের খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী।

এ প্রসঙ্গে সিদ্দিক বলেন, ছেলে বড় হচ্ছে। তাই বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। খতনা করা আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ সুন্নত। আমি সেই সুন্নত পালন করেছি।

ছেলের খতনা উপলক্ষে বড় অনুষ্ঠান করতে যাচ্ছেন সিদ্দিক। ১৮ তারিখ তার গ্রামের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া রাজধানীতেও ছেলের খতনার অনুষ্ঠান।

সূত্র: বাংলানিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host