1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

স্ত্রীসহ করোনায় আক্রান্ত নায়ক ফারুক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: গেল সপ্তাহেই করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। এমন খবরে স্বস্তি মিলেছিলো। কিন্তু ৩ ডিসেম্বর জানা গেল, আবারও করোনা পজিটিভ এসেছে ফারুকের। তার সঙ্গে নতুন করে এবার আক্রান্ত হয়েছেন স্ত্রী ফারহানা ফারুকও।

স্বামী-স্ত্রী দুজনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। এই খবর নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পা।

তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ফারুকের মেয়ে তুলসি।

এর আগে গেল মাসের মাঝামাঝি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরে করোনায় আক্রান্ত হন নায়ক ফারুক। ১৫ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপরদিন সন্ধ্যা ৬টায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসায় করোনা জয় করে বাসায় ফিরেছিলেন এই চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদ।

ফারুক জানান, দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হলেও আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। দোয়া চেয়েছেন সবার কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host