1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

বিরামপুরে উদ্ধার হওয়া স্বর্ণের বার আত্মসাতের চেষ্টা: দুই পুলিশ সদস্য ক্লোজড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫১ সময় দর্শন
বিশেষ প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে উদ্ধার হওয়া স্বর্ণের বার সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ইতোমধ্যে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন— ১. রাশেদুজ্জামান, বেতার বার্তা অপারেটর (কনস্টেবল), বিরামপুর থানা
২. সাইফুল ইসলাম, কনস্টেবল, হাকিমপুর থানা
গত ৬ মে সকালে বিরামপুরের কাটলা বাজার সংলগ্ন রামচন্দ্রপুর আদিবাসী পল্লীর সামনে জামিল হোসেন নামের এক ব্যক্তিকে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ধস্তাধস্তির একপর্যায়ে জামিলের কাছে থাকা ৭টি স্বর্ণের বারের মধ্যে ৫টি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে দুই পুলিশ সদস্য জামিলের পকেট থেকে উদ্ধার হওয়া আরও ২টি স্বর্ণের বার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত না করে নিজেদের কাছে রেখে দেন এবং তাকে ছেড়ে দেন।
পরবর্তীতে তারা সাদা পোশাকে ঘটনাস্থলে ফিরে গিয়ে পুকুর থেকে বাকি ৫টি বারও উদ্ধার করে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি তদন্তে নামেন।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছেন। পরে বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্তরা উদ্ধার হওয়া ২টি স্বর্ণের বার থানার ওসির কাছে জমা দেন।
হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ জানান, অভিযুক্ত দুই কনস্টেবলকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host