1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

৫ আগস্ট থানা লুটের অস্ত্র-গুলিসহ বৈছা কর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৯ই মে, শনিবার রাতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টের জঙ্গি হামলার সময় থানা থেকে লুট করা একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার পলাশ হোসেন আকাশ (৩২) বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ ১০ই মে, রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত পলাশ হোসেন আকাশ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ী এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, পলাশ থানা থেকে লুট করা একটি শটগান ও কার্তুজ গোপন স্থানে সরিয়ে রাখতে সস্তাপুর এলাকায় নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র-গুলি হেফাজতে নেওয়ার পর পলাশকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host