1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

রিয়ালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা উৎসব করল বার্সেলোনা। রোববার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ‘এল ক্লাসিকো’তে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ২৯ বারের মতো স্প্যানিশ লিগের মুকুট মাথায় তুলল কাতালানরা।

লিগে ৩১ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট এখন ৯১। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৭৭। অর্থাৎ বাকি ৩ ম্যাচে রিয়াল সব জিতলেও বার্সাকে ছোঁয়া সম্ভব নয়। পুরো মৌসুমে দাপুটে ফুটবল খেলে মাত্র ৪টি ম্যাচে হেরেছে চ্যাম্পিয়নরা। টেবিলের তিনে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৬৯।

ম্যাচ শুরুর আগে রিয়ালের সমীকরণ ছিল একটাই—জিততে হবে। কিন্তু সেই সমীকরণ মেলাতে দেননি মার্কাস র‍্যাশফোর্ড। ম্যাচের ৯ মিনিটেই ডি-বক্সের বাইরে ফেরান তোরেসকে ফাউল করেন রুডিগার। ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন র‍্যাশফোর্ড। উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

ম্যাচের ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ফের্মিন লোপেসের ক্রস থেকে দানি ওলমো দারুণ এক ব্যাকহিলে বল দেন ফেরান তোরেসকে। জোরালো শটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

বার্সার ডাগআউটে কোচ হিসেবে এটি ফ্লিকের টানা দ্বিতীয় লিগ শিরোপা। গতবারও তার অধীনেই ডাবল জিতেছিল ক্লাবটি।

ইনজুরির কারণে বড় এক পরীক্ষা দিতে হয়েছে দুই দলকেই। বার্সার মূল একাদশে ছিলেন না লামিন ইয়ামাল ও রাফিনিয়া। অন্যদিকে রিয়ালের সংকট ছিল আরও গভীর। মিলিতাও, কারভাহাল ও রদ্রিগোর অনুপস্থিতির পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে ছিলেন চোটের কারণে। অরেলিয়েঁ চুয়ামেনির সঙ্গে ঝামেলার জেরে স্কোয়াডে ছিলেন না ফেদেরিকো ভালভার্দে।

ম্যাচের বাকি সময়ে ভিনিসিয়ুস ও বেলিংহ্যাম চেষ্টা করেও জালের দেখা পাননি। ৬২ মিনিটে বেলিংহ্যামের একটি গোল অফসাইডে বাতিল হলে রিয়ালের ফেরার আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে বার্সেলোনা।

শিরোপা জয়ের পর ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, ‘ঘরের মাঠে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা সবসময়ই বিশেষ কিছু। আমরাই যে স্পেনের সেরা দল, তা আবারও প্রমাণিত হলো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host