1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

বিপিএলের সর্বশেষ আসরে বিসিবির প্রায় ২০ কোটি টাকা ক্ষতি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৩ সময় দর্শন
ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের সর্বশেষ আসরে বিসিবির ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকা। তার আগের আসরে ১৪ কোটি টাকার কিছু বেশি ক্ষতি হয়েছে বিসিবির। ১০ম আসরে সর্বশেষ লাভের মুখ দেখেছিল দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের। বিপিএলে বিসিবির আয়-ব্যয় সংক্রান্ত একটি নথি এসেছে বিডিক্রিকটাইমের হাতে। সেখানে দেখা যাচ্ছে বিসিবির বিপিএল থেকে সর্বশেষ আসরে ক্ষতি হয়েছে ১৯ কোটি ৯০ লাখ ৩২ হাজার ৫৪৬ টাকা। আয় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা। মোট ব্যয় হয়েছে ৫৬ কোটি ২ লাখ ৩৯৬ টাকা। এর মধ্যে ১১ কোটি টাকার বেশি অর্থাৎ প্রায় ৫ ভাগের ১ ভাগ টাকা ব্যয় হয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি চালানোর পেছনেই।

বিপিএলের সর্বশেষ আসরে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিল বিসিবি।

এছাড়া বিপিএলের সর্বশেষ আসরের আগের আসরেও অর্থাৎ ১১তম আসরেও ক্ষতি হয়েছে মোটা অঙ্কের। বিসিবির নথি বলছে ১৪ কোটি ৬ লাখ ৫১ হাজার ১৭৩ টাকা ক্ষতি হয়েছে বিপিএলের ১১তম আসরে, যেবার বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ছিলেন তখনকার বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিপিএলের আয়-ব্যয়ের ফাইল।

তারও আগের আসরে অর্থাৎ বিপিএলের ১০ম আসরে অবশ্য লাভের মুখ দেখেছে বিপিএল। সেবার লাভ হয়েছিল ৬ কোটি ৫৫ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। সর্বশেষ দুই আসর মিলিয়ে বিপিএল থেকে বিসিবির ক্ষতি হয়েছে ৩৪ কোটি টাকার কাছাকাছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host