1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে : নরেন্দ্র মোদি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪২ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক 
দীর্ঘ ১৫ বছরের রাজ্য শাসনের অবসান হলো তৃণমূল কংগ্রেসের। প্রথমবারের মতো বাংলায় ফুটছে ‘পদ্ম’। অপ্রত্যাশিত বড় জয়ে নবান্নের মসনদে বসতে চলেছে বিজেপি। এই জয় চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৪ মে) নিজের স্যোশাল মিডিয়ায় এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে। সেই সঙ্গে বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।’

পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানিয়ে তিনি আরো বলেন, জনগণ বিজেপিকে বিপুল জনসমর্থন দিয়েছেন এবং আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে।

আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সব স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ৮৯টি আসনে এগিয়ে লড়াই চালানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

প্রাথমিক কমিশন-পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে। ম্যাজিক ফিগার পার করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপির কর্মী-সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host