1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৪ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজ্যের বিজেপি ইউনিট পোস্ট করেছে, ‘খেলা শেষ’। তবে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী ও এজেন্টদের সতর্ক থাকার এবং ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, গেরুয়া শিবিরকে গণনায় এগিয়ে দেখাতে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে একটি ‘পরিকল্পিত খেলা’ খেলছে।

ভোট গণনায় দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গে হানা দিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ জয় করতে চলেছে বিজেপি। তবে অনেক আসনেই হাড্ডাহাড্ডি লড়াই চলায় এই চিত্র যেকোনও সময় পরিবর্তন হতে পারে। এর মধ্যে কলকাতার ভবানীপুর আসনও রয়েছে, যেখানে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে সুবিধাজনক ব্যবধানে এগিয়ে রয়েছেন।

ভোট গণনা চলাকালে দেওয়া এক ভিডিও বার্তায় মমতা দলের কর্মীদের গণনাকেন্দ্রে অবস্থান করার এবং মনোবল না হারানোর আহ্বান জানান।

ভারতীয় সময় বিকাল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারমে বিজেপি ২৯৪ সদস্যের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসনের সীমা অনেক আগেই পার করে গেছে।

২৯৩টি আসনের ভোট গণনার শুরুতে প্রথমে ডাকযোগে পাঠানো ভোট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হচ্ছিল। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে আরও কয়েক রাউন্ডের ভোট গণনা বাকি থাকায় এই প্রবণতা পরিবর্তন হতে পারে এবং চূড়ান্ত ফলাফল আজ শেষ দিকে জানা যাবে।

তবে এসব সতর্কবার্তায় কান না দিয়ে এরই মধ্যে উল্লাসে মেতে উঠেছেন বিজেপির নেতা-কর্মীরা। মধ্য কলকাতায় এক দোকানদারকে সগর্বে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতেও শোনা গেছে।

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, এই নির্বাচনের ফলাফল বিরোধী জোটের মধ্যকার গভীর ফাটলকে সামনে নিয়ে এসেছে।

এক্সে দেওয়া এক পোস্টে পুনাওয়ালা লিখেছেন, এই নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা হলো ‘ইন্ডি’ জোট পুরোপুরি ভেঙে গেছে ও বিলুপ্ত হয়ে গেছে। রাহুল গান্ধী এই জোটের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। পুরো নির্বাচনেই দেখা গেছে যে রাহুল গান্ধী ইন্ডি জোট সামলাতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, টানা ১২ বছর ক্ষমতায় থাকার পরও দেশে নতুন নতুন রাজ্যে বিজেপি সরকার গঠন করছে, বিজেপির ভোট শেয়ার বাড়ছে এবং মোদিজির কারণে বিজেপির ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হচ্ছে।

এদিকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যেখানে (শ্যামাপ্রসাদ) মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, সেই বাংলা এখন আমাদের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে একটি ঐতিহাসিক ম্যান্ডেট দেওয়ার জন্য বাংলার মানুষকে আন্তরিক অভিনন্দন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host