1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো, ১৫ পুলিশ সদস্য নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৬ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে অজ্ঞাত কোনো পক্ষ বিস্ফোরকবোঝাই একটি গাড়িসহ আঘাত করলে পুরো ফাঁড়িটি উড়ে যায়। এতে অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

গতরাতে এই ঘটনা ঘটে। আজ রোববার ঘটনাটি নিশ্চিত করেছে বান্নু জেলা পুলিশ।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েজন সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে তিন পুলিশ কর্মকর্তাকে জীবিত উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।

আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে বান্নুর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাজ্জাদ খান গভীর রাতে নিকটস্থ ডিএইচকিউ হাসপাতাল পরিদর্শন করে। এ সময় সাংবাদিকদের জানানো হয়, শক্তিশালী বিস্ফোরণে চেকপোস্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন কর্মী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

ডিআইজি জানায়, এই প্রাণঘাতী হামলা সত্ত্বেও বান্নু পুলিশের মনোবল অটুট রয়েছে। সন্ত্রাসীরা তাদের ঘৃণ্য পরিকল্পনায় কখনোই সফল হবে না। এই হামলাটি সন্ত্রাসীদের ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে প্রমাণিত হবে।

এই নৃশংস হামলার সঙ্গে জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করার প্রতিজ্ঞার কথা জানানো হয়। বান্নু জেলা থেকে সন্ত্রাসীদের সমূলে নির্মূল করার ঘোষণাও আসে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এক বিবৃতিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী জানায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুধু খাইবার-পাখতুনখাওয়ার যুদ্ধ নয়, এটি সমগ্র দেশের যুদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে খাইবার পাখতুনখোয়া পুলিশ অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। খাইবার পাখতুনখোয়া সরকার সন্ত্রাসবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে আছে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মুখ সমরে প্রদেশের পুলিশ বাহিনীর আত্মত্যাগের প্রশংসা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host