1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নড়াইলে ২৩ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৫৮ সময় দর্শন

নড়াইল জেলার তিনটি উপজেলায় চলতি খরিপ মওসুমে মোট ২৩ হাজার ৪শ’ ৯৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৩লাখ ৫ হাজার ৭০৮ বেল পাট।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি খরিপ মওসুমে জেলার ৩ উপজেলায় মোট ২৩ হাজার ৪৯৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৯২৫ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ১২ হাজার ১৬৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৪ হাজার ৪০৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তিন উপজেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৩লাখ ৫ হাজার ৭০৮ বেল পাট।

অন্যদিকে, জেলায় গত বছর পাটের আবাদ হয়েছিল ২৩হাজার ৪৩০ হেক্টর জমিতে। এবছর গত বছরের চেয়ে ৬৮ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান, এ জেলার বিভিন্ন এলাকায় তোষা ও-৯৮৯৭ জাতের, জিআরও-৫২৪ জাতের এবং বিজেআরআই-৮ জাতের পাটের আবাদ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন জানান, জেলার তিনটি উপজেলায় সোনালি পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাষ উপযোগী জমিতে পাট চাষে উদ্বুদ্ধ করাসহ কৃষি বিভাগের পক্ষ থেকে পাট চাষীদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাটের আবাদ বাড়াতে জেলায় মোট চারহাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে এককেজি করে বীজ, ৫ কেজি করে ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host