1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

রামগঞ্জে জ্বালানি সংকটে সেচ দিতে না পেরে দিশেহারা কৃষক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তীব্র জ্বালানি সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে চলতি বছরের বোরো ফলন। অনিয়মিত ডিজেল ও বিদ্যুতের সরবরাহ ব্যাহত করছে জমিতে পানি সেচ। ফলে ইরি ও বোরো উৎপাদনে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেচ পাম্প চালাতে প্রয়োজনীয় ডিজেল পাচ্ছে না অনেক কৃষক যার ফলে জমিতে দেখা দিচ্ছে পানি সল্পতা। যা এ বছর ধানের বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। স্থানীয় কৃষকরা জানান, সময়মতো পানি না পেলে বোরো ধানের ফলন কমে যায় এবং ফসল চিটা হয়ে যায়। কিন্তু জ্বালানি সংকটের কারণে তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেচ দিতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ। রামগঞ্জের কৃষক শামসুল আলম জানান, আগে যেখানে নির্দিষ্ট দামে সহজেই ডিজেল পাওয়া যেত, এখন সেখানে দুই, তিনগুণ টাকা দিয়েও সময়মতো ডিজেল পাওয়া যাচ্ছে না। এতে আমাদের চাষাবাদ হুমকির মুখে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রামগঞ্জে ৩ হাজার ৯১০ হেক্টর জমিতে জমিতে বোরো চাষ হয়েছে। তবে জ্বালানি সংকট অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ছাব্বির আহমেদ বলেন, কৃষকদের সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host