1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

সাকিব না রাসেল, কাকে খেলাবে কলকাতা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৬৯ সময় দর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ফাইনালে মুখোমুখি চেন্নাই-কলকাতা। রাত ৮টায় দুবাইয়ে ম্যাচটি শুরু হবে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআর একাদশে কাকে খেলাবে তা নিয়ে ম্যাচ শুরুর আগে থেকেই জল্পনা-কল্পনা চলছে। 

ভারতীয় সংবাদমাধ্যমেও এ নিয়ে চলছে হিসাব-নিকাশ। ফাইনালে কে বেশি কার্যকর হতে পারেন?

কেকেআরের দুইবারের শিরোপাজয়ী সাবেক সফল অধিনায়ক গৌতম গম্ভীর সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি। ক্রিকইনফোয় এক ভিডিও বার্তায় গম্ভীর বলেন, রাসেলকে খেলানো উচিত, যদি সে বল করে। বল না করলে সাকিবকে খেলানো উচিত।

কলকাতার মেন্টর ডেভিড হাসি দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ের পর জানিয়েছিলেন, চোট সারিয়ে ফিট হওয়ার পথে রাসেল। নেটে বলও করেছেন দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে।

একই ভিডিও বার্তায় দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন রাসেলকে খেলানোর পক্ষে। তার যুক্তি, রাসেল পুরো ফিট থাকলে আমি তাকে খেলাতাম। সে ফিট থাকলে কলকাতারও তাকে খেলানো উচিত। সে এমন এক খেলোয়াড় যে প্রতিপক্ষের ভাবনা পাল্টে দিতে পারে।

চেন্নাইয়ের বিপক্ষে ১০ ম্যাচে ১৬৯.৪৯ স্ট্রাইকরেটে ৩০০ রান করেছেন রাসেল। স্ট্রাইকরেট বিচারে আজকের ফাইনালে স্বাভাবিকভাবেই সাকিবের চেয়ে এগিয়ে তিনি। টি-টোয়েন্টি যে মেজাজে খেলা উচিত, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি দল এক্ষেত্রে তাকে আদর্শ মেনে থাকে।

ডেভিড হাসি এর আগে ফাইনালে সাকিবকে নিয়ে আশারবাণী শুনিয়েছিলেন- সে ভালো খেলোয়াড়। সম্ভবত আমাদের দুটি ম্যাচ জিতিয়েছে কিংবা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই আমি তাকে ফাইনালের ভাবনায় রাখতে চাই।

যদিও ভারতের বেশির ভাগ সংবাদমাধ্যম আইপিএল ফাইনালে কলকাতার সম্ভাব্য একাদশে সাকিবকে না রেখে রাসেলকে রেখেছে। মাঠের লড়াইয়ের আগে কলকাতা কী করে- সেটাই দেখার বিষয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host