1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

‘তামিমা আইনত আমার ওয়াইফ, ফিরে এলে কন্টিনিউ করব’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৮ সময় দর্শন
‘তামিমা আইনত আমার ওয়াইফ, ফিরে এলে কন্টিনিউ করব’

স্পোর্টস ডেস্ক/

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি এবং তাম্মির মা সুমি আক্তারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। এমন সিদ্ধান্তের পরপরই নিজের অবস্থান জানান তামিমার স্বামী রাকিব হাসান।

যেহেতু আইনত তামিম এখনো রাকিবের স্ত্রী। সেক্ষেত্রে এই মামলার রায়ের পর তামিমা আবারও রাকিবের সংসারে ফিরতে চাইলে কি করবে তিনি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাকিব বলেন, ‘আমি পিবিআইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সত্যিটা ওনারা সামনে নিয়ে আসছে। এখনো তো সে (তাম্মি) আইনত আমার ওয়াইফ। তো এখন স্বামী-স্ত্রীর সম্পর্কটা দুই জনের। আমার সিদ্ধান্তে তো হবে না তারও সিদ্ধান্ত আছে। অবশ্যই সে যদি কন্টিনিউ করে আমি করব।’ এ ছাড়াও ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে মামলা চলমান থাকবে বলেও জানান তিনি।

এর আগে, নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন এ সংক্রান্ত মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host