1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৮৫ সময় দর্শন

অলিম্পিকে স্বর্ণ পদক ধরে রাখার মিশন নিয়ে টোকিওতে এসেছে দানি আলভেজের ব্রাজিল ফুটবল দল। সে লক্ষ্যে সেমিফাইনালের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে টাইব্রেকারে জিতে অলিম্পিক ফুটবলের ফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল। ফাইনালে ব্রাজিল খেলবে দ্বিতীয় সেমিফাইনালে জাপান ও স্পেনের মধ্যে বিজয়ীর বিপক্ষে।

কাশিমা সকার স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে পেনাল্টিতে ৪-১ গোলে জিতলো ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই গোলশূন্যভাবে শেষ হয়।

ম্যাচের ১০ম মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কিন্তু আরানার দুর্দান্ত শট রুখে দেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক গিলেরমো ওচোয়া। ম্যাচের ২৮তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল, যদিও ভিএআরের সাহায্যে সেটি বাতিল করে দেন রেফারি।

ফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকোর শক্ত প্রতিদ্বন্দ্বীতায় প্রথমার্ধে তো গোল হয়ইনি, বরং দ্বিতীয়ার্ধেও ব্রাজিল-মেক্সিকো কেউ কারো জালে বল প্রবেশ করাতে পারেনি। ৯০ মিনিটে অমিমাংসিত থাকার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। কিন্তু ১২০ মিনিটের খেলাতেও দুই দলের কোন গোল না হওয়ায় অমিমাংসিত থেকে টাইব্রেকারে গড়ায় অলিম্পিক ফুটবলের সেমিফাইনাল। টাইব্রেকারে পেনাল্টিতে ৪-১ গোলে জিতে নিলো ব্রাজিল।

২০১২ লন্ডন অলিম্পিকসের ফাইনালে এই মেক্সিকোর কাছে হেরেই প্রথম স্বর্ণের স্বপ্ন ভেঙেছিল ব্রাজিলের। পরের আসরেই ঘরের মাঠে অধরা সেই স্বাদ পায় তারা। এবার লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখার।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host