1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কিয়ারা আদভানির নায়ক এবার রণভীর

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৮৯ সময় দর্শন

চলতি বছরের ফেব্রুয়ারিতে গুঞ্জন উঠে দক্ষিণের পরিচালক শঙ্করের একটি সিনেমায় কাজ করবেন বলিউডের জনপ্রিয় মুখ রণভীর সিং। এর আগে থেকেই অবশ্য দক্ষিণের সিনেমা পরিচালকদের সঙ্গে সিনেমা করতে চাওয়ার কথা জানিয়ে আসছিলেন রণভীর।

তবে এবার ভারতের বেশ কিছু গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী অনেকেই মনে করছেন স্বপ্ন পূরণ হচ্ছে রণভীরের।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, দীর্ঘ দিন থেকেই শঙ্করের সঙ্গে কথা হয়ে আসছিল রণভীরের। এবার নতুন সিনেমার সম্মতি মিলেছে। শিরোনাম ঠিক না হওয়া রোমান্স ঘরনার এই সিনেমায় রণভীরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় মুখ কিয়ারা আদভানি।

গড নেওয়াজের কবির সিংয়ের পর বলিউডে বেশ দারুণ অবস্থান করে নিয়েছেন কিয়ারা। বর্তমানে কিয়ারার হাতে বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজের কাজ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য শেরশাহ, যুগ যুগ জিও এবং ভুল ভুলাইয়া টু।

এবার তিনি জুটি বাঁধতে চলেছেন রণভীর সিংয়ের সঙ্গে।

দক্ষিণের পরিচালক শঙ্কর শিগগিরই রামচরণকে নিয়ে একটি সিনেমার কাজ শুরু করবেন। তারপরই রণভীর ও কিয়ারার সিনেমার কাজে হাত দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host