1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিয়ে করছেন ওমর সানি-মৌসুমীর ছেলে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৬৪ সময় দর্শন

 ১৯৯৫ সালের ৪ মার্চ। এরপর ২৫ বছর একসাথে আছেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানি। এক মেয়ে ও এক ছেলের সুখের সংসার তাদের। এবার সেই সংসারে যোগ হচ্ছেন আরো একজন সদস্য। আসছে একমাত্র ছেলে ফারদিনের বউ অর্থাৎ পুত্রবধু।

সপ্তাহ দুয়েক পরই সানি-মৌসুমীর ছেলে ফারদীনের বিয়ে। ছেলের জন্য কানাডাপ্রবাসী এক রূপবতী তরুণীকে পছন্দ করেছেন তারা। যদিও সম্পর্কটা প্রেমের। মাস কয়েক আগে ফারদীনের সঙ্গে আয়েশার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। পরিবার থেকে কোনো আপত্তি আসেনি।

ছেলের বিয়ের খবরের পাশাপাশি  হবু বউয়ের নাম  জানিয়েছেন আয়েশা। আয়েশা নামের ওই তরুণ জন্মসূত্রে কুমিল্লার বাসিন্দা। তবে মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন। সেখানেই বড় হয়েছেন এবং করেছেন পড়াশোনা।

আগামী ৫ এপ্রিল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বর-কনের গায়ে হলুদ। ৯ এপ্রিল আরেক পাঁচ তারকা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। গায়ে হলুদ ও বিবাহোত্তর সংবর্ধনার মাঝামাঝি সময়ে ফারদীন ও আয়েশার আকদ সম্পন্ন হবে।

আপাতত ছেলের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সানি-মৌসুমী। সকলের দোয়া চেয়েছেন এই দম্পতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host