1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভোটের লড়াইয়ে তিন নতুন তারকা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩২৮ সময় দর্শন

 অভিনয় বা সংগীত জগতের তারকাদের জন্য রাজনীতি নতুন কিছু না। তবে একটা সময় পর্যন্ত বড় তারকারা ক্যারিয়ারের সেরা সময় পার করে তারপর রাজনীতিতে আসতেন। তবে প্রচলিত এ প্রথা ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ওপার বাংলার অন্যতম বড় তারকা দেব। সেবার লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে নির্বাচিতও হন। সেই পথ ধরেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একই দলে যোগ দেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। দুজনে ভোটে জয়ীও হন। ২০২১ সালের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে ফের জমে উঠেছে তারকাদের দলে টানার লড়াই।

কিছুদিন আগে যার শুরুটা হয় বড় চমক দিয়ে। ‘তৃণমূল সমর্থক’ হিসেবে পরিচিত অভিনেতা রুদ্রনীল ঘোষ দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। শোনা যাচ্ছে, তিনি একটি আসনে প্রার্থীও হবেন। বিজেপিতে যোগ দেওয়ার পর সোহম চক্রবর্তী, শ্রীলেখা মিত্রসহ অনেক সহকর্মীই তাঁর কড়া সমালোচনা করেছেন। অভিনেতা অবশ্য বলেছেন মানুষের হয়ে কাজ করতেই তাঁর এ সিদ্ধান্ত।

এ ছাড়া ওপার বাংলার চলচ্চিত্র জগতের পরিবর্তনের জন্যও বিজেপিকে দরকার মনে করেন রুদ্রনীল, ‘টলিউডে মাফিয়ারাজ চলছে। মুখ্যমন্ত্রী যাঁদের দায়িত্ব দিয়েছেন তাঁরাই একচেটিয়া মাফিয়ারাজ তৈরি করেছেন, একের পর এক প্রযোজক রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন।’ রুদ্রনীলের পর একই দলে যোগ দিয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জিও।

১৮ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের যুবদলের দায়িত্ব ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। এ বছর বিজেপিতে যোগ দেওয়া তারকাদের মধ্যে সর্বশেষ বড় নাম শ্রাবন্তী চ্যাটার্জি। চার দিন আগে বিজেপিতে যোগ দেওয়া দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘কোনো অভিমান থেকে নয়, বরং রাজ্যে পরিবর্তনের স্বার্থেই বিজেপিতে যোগ দিয়েছি।’

তৃণমূলে যোগ দেওয়াদের পাল্লাও কম ভারী নয়। সম্প্রতি দলটিতে যোগ দিয়েছেন ছোট পর্দার কয়েকজন জনপ্রিয় মুখ। এর মধ্যে আছেন ‘ধন্যি মেয়ে’, ‘ইষ্টি কুটুম’খ্যাত রণিতা দাস, ‘ঝিলিক’ চরিত্র করা শ্রীতমা, ‘জয়বাবা লোকনাথ’খ্যাত সৌপ্তিক চক্রবর্তী। এ ছাড়া সপ্তাহখানেক আগে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

সর্বশেষ গতকাল দলটিতে যোগ দিয়েছেন ‘আওয়ারা’, ‘বিন্দাস’, ‘হিরোগিরি’খ্যাত অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে গিয়ে দলের পতাকা তুলে নেন তিনি। প্রতিক্রিয়ায় বলেন, ‘মানুষের পাশে থেকে সেবার সুযোগ দেওয়ার জন্য দিদিকে ধন্যবাদ।’ এ ছাড়া এবার দলটিতে যোগ দিয়েছেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, রাজ চক্রবর্তী প্রমুখ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host