1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন টাইগার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩২৮ সময় দর্শন

জনপ্রিয় বলিউড তারকা টাইগার শ্রফের জন্মদিন আজ। ১৯৯০ সালের ২ মার্চ তিনি জন্মগ্রহণ করেন ভারতের মুম্বাই শহরে। বাবা অভিনেত জ্যাকি শ্রফের পথ ধরে তিনিও হাঁটছেন শোবিজের রঙিন দুনিয়ায়। এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নতুন প্রজন্মের সেরা নায়কদের একজন হিসেবে।

নিজের জন্মদিনে ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন টাইগার। আসছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এর সিক্যুয়েল। এখানেও দর্শক মাতাতে হাজির হবেন টাইগার।

যশরাজ ফিল্মসের ব্যানারের এই সিক্যুয়েলেও থাকবে আরও অনেক চমক। দেখা মিলতে পারে হৃতিক রোশনেরও। সেই আভাস দিলেন টাইগারই।

সম্প্রতি গণমাধ্যমে টাইগার বলেন, ‘সিনেমা জগতে ‘ওয়ার’ আমাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। হৃতিক স্যারের মতো অসাধারণ মানুষের সাথে একই সিনেমায় কাজ করার অন্যরকম অনুভূতিও দিয়েছে। আমার পুরো জীবনের অনুপ্রেরণা তিনি। তার সঙ্গে হয়তো আবারও কাজের সুযোগ পাবে।’

‘বর্তমানে যারা বলিউডে রয়েছেন তাদের সকলের মাঝেই কাজের স্পৃহা দেখা যায়। আমি আমার সিনেমা জগতের ৬ বছর উপভোগ করছি। নিজেকে আরও কঠোর পরিশ্রমী করে গড়ে তোলার চেষ্টায় আছি’- যোগ করেন জ্যাকি শ্রফের পুত্র।

প্রসঙ্গত, চলতি বছর বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন টাইগার শ্রফ। মাসখানেকের মাঝেই ‘হিরোপান্থি টু’ এবং ‘বাঘি ফোর’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তবে ‘ওয়ার টু’- এর শুটিং কবে নাগাদ হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host