1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট দলে নতুন ব্যাটিং কোচ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৬১৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান এই ইংলিশ কোচ।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন লুইস।

পারিবারিক কারণে গত আগস্টে দক্ষিণ আফ্রিকান কোচ নিল ম্যাকেঞ্জি টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়েন। ম্যাকেঞ্জির জায়গায় ব্যাটিং পরামর্শক হয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান। কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই সরে দাঁড়ান ম্যাকমিলান। এরপরই জন লুইসকে নিয়োগ দেয় বিসিবি।

তবে  লুইসের সঙ্গে এখনই দীর্ঘ মেয়াদের চুক্তি করতে পারছে না বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ ও পরে মার্চে নিউজিল্যান্ড সফরে টাইগার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন তিনি। এ দুই সিরিজের ওপর পর্যালোচনা করেই লুইসকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host