1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ম্যারাডোনার দেহ সংরক্ষণের রায় দিলো আদালত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৬৫২ সময় দর্শন

দিয়েগো ম্যারাডোনার দেহ সংরক্ষণ করতে হবে বলে রায় দিলেন আর্জেন্টিনার আদালত। কারণ একটাই, যেকোনো সময় ম্যারাডোনার ডিএনএ প্রয়োজন হতে পারে।

প্রয়াত ফুটবল রাজপুত্রের সম্পত্তির অধিকার নিয়ে ইতোমধ্যেই প্রচুর মামলা হয়েছে। তার পাঁচ স্বীকৃত সন্তান যেরকম সম্পত্তির ভাগ চেয়েছেন, তেমনি আরও ছয়জন মামলা করেছেন; যাদের ম্যারাডোনা কখনও সন্তান বলে স্বীকৃতি দেননি বা তাদের কথা আগে জানা যায়নি।

এদের মধ্যে একজন, ২৫ বছরের মাগালি গিল দাবি করেছেন, দুই বছর আগে তিনি জানতে পারেন, ম্যারাডোনাই তার বাবা।

এরকম এত দাবি উঠছে যে, আইনজীবীরা এবং আদালত হিমশিম খাচ্ছেন। সেই কারণেই দেওয়ানি মামলার আদালত ন্যাশনাল কোর্ট অফ ফার্স্ট ইন্সটান্স তার রায়ে জানিয়েছেন, যেহেতু যেকোনও সময়ে মামলাকারীদের ডিএনএ ম্যারাডোনার ডিএনএ-র সঙ্গে মিলছে কিনা, তা দেখার প্রয়োজন হবে, তাই ম্যারাডোনার দেহ এখনই দাহ করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host