1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রোনালদোর পেনাল্টি মিস, জয় পেল না জুভেন্টাস

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক: আটলান্টার বিপক্ষে পাঁচ মাসের ব্যবধানে পুরোপুরি বিপরীত অভিজ্ঞতা হলো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মাস পাঁচেক আগে নির্ঘাত পরাজয়ের মুখ থেকে গোল করে বাঁচিয়েছিলেন দলকে। আর এবার তার ভুলেই জয়বঞ্চিত হলো জুভেন্টাস।

বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে আটলান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। কিন্তু ম্যাচটি ২-১ গোলেই জিততে পারত তারা। তা হয়নি রোনালদোর ভুলে। পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি দলের সবচেয়ে বড় তারকা। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

ম্যাচের ২৯ মিনিটের সময় প্রথম গোলটি করে জুভেন্টাস। ইতালিয়ান ফরোয়ার্ড ফ্রেডরিখ চিয়েসার গোলে এগিয়ে যায় তারা। এর আগে অবশ্য সহজতম দুইটি সুযোগ মিস করেন রোনালদো। প্রথমবার গোলের মাত্র ছয় গজ দূর থেকে মারে বারের ওপর দিয়ে। দ্বিতীয়বার ব্যর্থ হন ঠিকঠাক পা ছোঁয়াতে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় আটলান্টা। ম্যাচের ৫৭ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার শটে জুভেন্টাস গোলরক্ষককে পরাস্ত করেন রেমো ফ্রয়লার। ম্যাচে চলে আসে সমতা। তবে মিনিট তিনেক পরেই ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় জুভরা। যা কাজে লাগাতে পারেননি রোনালদো।

ম্যাচের ৬০ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন চিয়েসা, পেনাল্টি পায় জুভেন্টাস। আগের দুই ম্যাচে পেনাল্টি থেকে চারটি গোল করলেও, এদিন দুর্বল শট নেন রোনালদো। যা খুব সহজেই ঠেকিয়ে দেন আটলান্টা গোলরক্ষক। অথচ গত জুলাইয়ে দলটির বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন রোনালদো।

গোলের সহজ সুযোগ হাতছাড়া করায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জুভেন্টাসকে। এ ড্রয়ের পর ১২ ম্যাচে ৬ জয় ও সমানসংখ্যক ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। শীর্ষে থাকা এসি মিলানের সংগ্রহ ১২ ম্যাচে ২৮ পয়েন্ট। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host