1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জেগে উঠলেন সাব্বির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৮ সময় দর্শন

সংবাদ ডেস্ক: টি-টোয়ন্টি ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যত বলা হতো সাব্বির রহমানকে। হার্ডহিটিংয়ে দারুণ দক্ষতা ছিল তার। কিন্তু মাঠ ও মাঠের বাইরে একের পর এক বিতর্ক সবসময় তাকে তাড়া করে ফিরেছে। হারিয়ে ফেলেছিলেন ছন্দ। অবশেষে আজ বেক্সিমকো ঢাকার হয়ে জেমকন খুলনার বিপক্ষে হাফসেঞ্চুরি উপহার দিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৫৬ রানের ইনিংস। যাতে ছিল ৫ চার ৩ ছক্কা্

করোনা পরবর্তী ঘরোয়া দুটি টুর্নামেন্টে আজকের আগ পর্যন্ত সাব্বির ছিলেন চুড়ান্ত ব্যর্থ। বিসিবি প্রেসিডেন্ট’স কাপে তার রান ছিল যথাক্রমে ২২, ৪*, ১০, ৩! এরপর শুরু হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। গত ম্যাচগুলোতে তার সংগ্রহ যথাক্রমে ৫*, ০, এবং ৭ রান। আজ যেন সব পুরনো সমস্যা ঝেড়ে ফেলে জেগে উঠলেন সাব্বির। সাব্বিরের মতো সহজাত হিটারের ফর্মে ফেরা বাংলাদেশের ক্রিকেটের জন্যই সুখবর।

সাব্বিরের প্রত্যাবর্তনের দিনে তার দল বেক্সিমকো ঢাকাও জয় পেয়েছে। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাব্বিরের হাতে। আগে ব্যাট করতে নেমে বেক্সিমকো ঢাকা ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে ১৫৯ রানে গুটিয়ে যায় তারকাবহুল জেমকন খুলনা। ২০ রানে জয় তুলে নেয় ঢাকা। ৫ উইকেট নিয়ে খুলনাকে ধসিয়ে দিয়েছেন স্পিনার রবিউল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host