1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৬২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: আইসিসি থেকে সব ধরনের ক্রিকেট থেকে দু’বছরের নিষেধাজ্ঞা (এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত) থাকায় গেল মার্চে প্রকাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না সাকিব আল হাসান।

চলতি বছরের ২৮ অক্টোবর মধ্যরাতে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব। নিষেধাজ্ঞা পেরিয়ে ইতোমধ্যে মাঠের ক্রিকেটেও ফিরেছেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্রিকেটে ফেরায় অনুমেয়ভাবেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন, এটা সবার ক্ষেত্রেই যা হয় তাই হবে। সে বাংলাদেশের হয়ে খেললেই চুক্তিতে চলে আসবে।

আকরামের বক্তব্য অনুযায়ী, সাকিবের চুক্তিতে ফেরার অপেক্ষাটা খুব বেশি দীর্ঘ হচ্ছে না। কারণ সূচি অনুযায়ী আগামী বছরের জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সবকিছু ঠিক থাকলে ওই সিরিজে দিয়েই করোনার সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ ও সাকিব। তিনি বাংলাদেশের হয়ে খেললেই চুক্তিতে ফিরবেন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরলেও খুব বেশি সুবিধা করতে পারছেন না সাকিব। বোলিংয়ে নিজের সহজাত রূপ দেখা গেলেও ব্যাটিংয়ে যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না এই অলরাউন্ডার। তবে আকরাম বিশ্বাস করেন খুব দ্রুতই ফর্মে ফিরবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host