1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

আমেরিকার টি-২০ লিগ দল কিনলেন শাহরুখ খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৪ সময় দর্শন

 সংবাদ ডেস্ক: আগেই জানা গিয়েছিল আগামী বছর বা ২০২২ সালে শুরু হতে চলা মার্কিন টি-২০ লিগেও বড় ধরণের বিনিয়োগ করতে চলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআর।

সেই জল্পনাই সত্যি হল। আইপিএলের ধাঁচে এবার মার্কিন মুলুকেও বড় টি-২০ টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজ। ২০২১ বা ২০২২ সাল থেকে ৬ দলের মেজর লিগ শুরু করতে চাইছেন আয়োজকরা। সেখানেই বিনিয়োগ করল নাইটরা। আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি আগেই সেরে ফেলেছিল কেকেআর।

নতুন এই লিগে খেলবে ৬ টি দল। নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, শিকাগো, ডালাস ও লস অ্যাঞ্জেলেস। সূত্রের খবর, শাহরুখ বিনিয়োগ করেছেন এই লস অ্যাঞ্জেলেস দলেই। দলের নতুন নাম দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

আইপিএলে শাহরুখ খানের দল দু’‌বার চ্যাম্পিয়ন হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার দল সবচেয়ে সফল। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগেও একটি দল আছে। যদিও সেই টুর্নামেন্ট এখন বন্ধ। পরের মৌসুমে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টেও বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। এবার আমেরিকান মেজর লিগেও বিনিয়োগ করে ফেললেন কিং খান।

সূত্রের খবর মার্কিন মেজর লিগে ৬০ থেকে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে। যার একটা বড় অংশ দেবে নাইট রাইডার্স। কেকেআর মালিক শাহরুখ বলেন, অনেক বছর ধরেই আমরা কেকেআর ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া শুরু করেছি। আমরা লক্ষ করছি, আমেরিকাতেও টি-২০ ক্রিকেট লিগ নিয়ে উত্তেজনা রয়েছে। আমাদের বিশ্বাস, সেখানে আমরা সাফল্য পাব।’‌

কেকেআর গ্রুপের সিইও বেঙ্কি মাইসোর বলেন, আমেরিকাতে ক্রিকেট প্রথম সারির খেলা নয়, কিন্তু ক্রিকেটের প্রতি যে ভালবাসা রয়েছে তাতে ভারতের পর বাণিজ্যিকভাবে ক্রিকেটের দ্বিতীয় কেন্দ্র হয়ে উঠতেই পারে আমেরিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host