1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

১৩ মাস পর মাঠে নেমে বল হাতে উজ্জ্বল সাকিব

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৬৮ সময় দর্শন

নিষেধাজ্ঞা এবং করোনাকাল মিলিয়ে প্রায় ১৩ মাস পর আজ মঙ্গলবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেল বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। ফরচুন বরিশালের বিপক্ষে আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তিনি ছিলেন বল হাতে উজ্জ্বল। ম্যাচের সব আলো তরুণ পেসার শহীদুল ইসলাম কেড়ে নিলেও সাকিব ছিলেন আপন মেজাজে।

চলতি টুর্নামেন্টে সাকিব খেলছেন জেমকন খুলনার হয়ে। দলে আছেন মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসর মতো বড় বড় তারকা। সাকিব বল হাতে দেখা দেন ইনিংসের সপ্তম ওভারে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরান আফিফ হোসেন ধ্রুবকে। ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করার সুযোগ হয়নি। ৩ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৮ রান। নিয়েছেন ১ উইকেট।

সাকিবের প্রত্যাবর্তনের দিনে ১৭ রানে ৪ উইকেট নিয়ে বরিশাল শিবিরে ধস নামিয়েছেন শহীদুল ইসলাম। তামিম ইকবালের দলের সংগ্রহ দাঁড়িয়েছে ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে খুলনা। প্রথম ওভারেই এনামুল হক বিজয় (৪) আর ইমরুল কায়েসকে (০) তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ওয়ান ডাউনে ব্যাট করছেন সাকিব। এখন দেখার তিনি ব্যাট হাতে কী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host