1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আবু সালেমকে পাত্তা দেননি শাহরুখ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫৭২ সময় দর্শন

গতকাল পা রাখলেন ৫৫ বছর বয়সে। আজো তার চাহনি অম্লান। তার চলাফেরায় দুলে উঠে বলিউড। তার প্রশংসাকীর্তন শুধু ভারত নয় সুর তোলে সারাবিশ্বে। ৫৫ তম জন্মদিনে শাহরুখ সম্পর্কে উঠে এলো বেশ কিছু নতুন তথ্য। এতে শাহরুখের মান আরো বেড়েছে বলেই ভাবছেন ভক্তরা।

নব্বইয়ের দশকে যখন বলিউড নিয়ন্ত্রণ করতেন বড় বড় গ্যাংস্টাররা তখন শাহরুখ অনেকাংশেই ছিলেন ভারমুক্ত স্বাধীন একজন অভিনেতা। কারো বাধাতেই নড়ানো যেত না তাকে।

সাংবাদিক (বিধু বিনোদ চোপড়ার স্ত্রী) অনুপমা চোপড়ার বই ‘দ্যা কিং অফ বলিউড’-এ  শাহরুখ সম্পর্কে বেশ কিছু না জানান তথ্য শেয়ার করেন লেখিকা। যেখানে তিনি জানান, যশরাজ ফিল্মসের ব্যানারে দিল তো পাগল হ্যায়-এর শ্যুটিংয়ের সময় আবু সালেমের হুমকি ফোন পাওয়া শুরু করেন শাহরুখ। মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন শাহরুখ খান। দিল তো পাগল হ্যায়-এর শ্যুটিং শুরুর পর থেকেই ‘গ্যাংস্টার’ আবু সালেমের হুমকি ফোন পাওয়া শুরু করেন কিং খান। যদিও কোনওদিনই শাহরুখ ওই সব হুমকি ফোনকে সেভাবে পাত্তা দেননি।

এরকমই আবু সালেমের একটি হুমকি ফোনে একবার বেজায় চোটে যান শাহরুখ খান। কার সঙ্গে তিনি কাজ করবেন এবং কোন ছবি তৈরি করবেন, তার জবাব আবু সালেমকে তিনি দেবেন না বলেও সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তাই আবু সালেম যেন তাকে এসব বিষয়ে জ্ঞান দিতে না আসেন বলেও গ্যাংস্টারকে সাবধান করে দেন শাহরুখ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host