1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: তেরখাদায় এমপি হেলাল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫১ সময় দর্শন

 

তেরখাদা প্রতিনিধি :
খুলনার তেরখাদায় শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর জোর দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে একজন শিক্ষার্থী পূর্ণতা পায় না; বরং শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও নৈতিক চেতনার সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত মানুষ। উপজেলার আদমপুর বলর্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হেলাল বলেন, “একজন শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও সহনশীলতার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গুণাবলি গড়ে তুলতে খেলাধুলা ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম।” তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব দেবে, তাই তাদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতির প্রভাব থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখাই হতে পারে কার্যকর সমাধান। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরাম হোসেন জমাদ্দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমান, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শিক্ষক শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, সিকদার ইবাদ হোসেন, আবুল হোসেন বাবু, মো. গোলাম মোস্তফা ভুট্টো এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host