সফিকুল ইসলাম পলাশ নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশে মসজিদে জুম্মার নামাজরত অবস্থায় সৈয়দ মো: রেজাউর রহমান কিবরিয়া (৪২) নামে এক মুসল্লির মৃত্যু হ য়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌরসভার উত্তর চরপাড়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ রেজাউর রহমান পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরগরদী গ্রামের মৃত সৈয়দ আবুল কালামের ছেলে এবং পলাশ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম শফির মেয়ের জামাতা। তিনি নরসিংদী জেলা হিসাব রক্ষন অফিসের সহকারী হিসাবরক্ষক ছিলেন।শুক্রবার রাত ১১টার সময় চরনগরদী মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।