1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সমাজের পিছিয়ে পড়া ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো এক ব্যতিক্রমধর্মী গণবিয়ের মাধ্যমে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’-এর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী তরুণদের চ্যারিটি সংস্থা ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এ গণবিয়ে অনুষ্ঠিত হয়।

আয়োজনের মূল উদ্দেশ ছিল সমাজের হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীদের স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ করে দেওয়া। অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেননি, তাদের জন্যই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়। নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, যৌতুকবিহীন এ ধরনের গণবিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। সিডস অব সাদাকাহ-এর সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আনন্দ ও স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ। নবদম্পতিদের শুভকামনা জানিয়ে আয়োজকদের অন্যতম সদস্য ওরাকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এই সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাত্র-পাত্রীর পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। ভিন্নধর্মী এ আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host