নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে কঠোর নজরদারির মধ্যে পুরো কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত প্রতিনিধিরা এবং খুলনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।
জেলা পুলিশের সংশ্লিষ্টরা জানান, যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে প্রতিটি ধাপ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।