1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের রাজত্ব: ৩ দিনের ব্যবধানে আবারও যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৯ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের ইটখোলা নামক স্থানে হত্যাকাণ্ড ঘটে। এর আগে গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স গ্রুপের দলনেতা মো. ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার পতনের পরই মোহাম্মদপুর সন্ত্রাস ও অপরাধের হটস্পট হয়ে ওঠেছে। ঢাকায় থানা লুটের অনেক অস্ত্র এই এলাকার অপরাধীকে কাছে রয়েছে বলে মনে করা হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, রাত একটার দিকে আসাদুল হককে কে বা কারা কুপিয়ে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা অনুসন্ধান চলছে বলে জানান তিনি। পুলিশ আসামিদের ধরতে চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host