1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে

দেবিদ্বারে কাভারভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু, আহত ২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে কাভারভ্যান চাপা দিলে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) বেলা ৩টায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রৌশনারা বেগম (৩২) ও তার ছয় বছর বয়সী ছেলে ইয়ামিন। রৌশনারা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার গাজিরহাট গ্রামের দিদার মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন রৌশনারার বাবা তাজুল ইসলাম (৬৫) ও মা মিনোয়ারা বেগম। আহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভারভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বারেরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে কাভারভ্যান চাপা দিলে মা ও ছেলে নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সিএনজিতে থাকা মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host