1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে

স্কুলভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ মন্ত্রীর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পাশের চেয়ারে বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে স্কুলভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মন্ত্রী। সোমবার বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হাতাহাতিতে জড়ানো দুই ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর পর তার পাশের একটি আসন নিয়ে দুই যুবদল নেতার মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা কথা-কাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তী সময়ে তাদের সমর্থকেরা এতে জড়িয়ে পড়েন। মন্ত্রীর সামনেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠান শেষ না করেই উঠে চলে যান। এ সময় অনুষ্ঠানস্থলের মাইকে মন্ত্রীকে পরিস্থিতি এমন অবস্থায় রেখে চলে না যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী পুলিশি পাহারায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে মন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। মন্ত্রীর নির্দেশে তাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host