1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ম্যাচের আগে স্কুলব্যাগ হাতে ইরানের নিহত শিক্ষার্থীদের স্মরণ ফুটবলারদের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

এবার দক্ষিণ ইরানের শহর মিনাবে মেয়েদের একটি স্কুলে যুক্তরাষ্ট্রইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ ছাত্রী নিহত হয়েছিল। যা নিয়ে বেশ সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিহত শিক্ষার্থীদের স্মরণ করেছে ইরান ফুটবল দল। যার অংশ হিসেবে তারা মাঠে নামেন স্কুলব্যাগ হাতে নিয়ে। আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল (শুক্রবারতুরস্কের আনতোলিয়ায় ক্লোজডোর প্রীতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয় ইরান।

এই ম্যাচের আগে দেশটির ফুটবলাররা এলিমেন্টারি স্কুলে নিহত স্কুলশিক্ষার্থীদের স্মরণে তাদের প্রতীকি ব্যাগ (গোলাপি ও বেগুনিনিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরেন ইরানি ফুটবলাররা। দক্ষিণ তুর্কির আনতালিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য হেরে গেছে ইরান। নাইজেরিয়া জিতেছে ২১ ব্যবধানে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে মোসেস সিমনের গোলে লিড নেয় আফ্রিকান দেশটি। এরপর ৫১ মিনিটে একর অ্যাডামসের গোলে তারা লিড দ্বিগুণ করে। ৬৭ মিনিটে মেহদী তারেমির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ইরান।

ইরান বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলেও ফিফার এই মেগা ইভেন্টে তাদের খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সম্প্রতি নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরান ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি মেহদী তাজ এক্স (সাবেক টুইটারঅ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছেন, ‘যখন (ডোনাল্ডট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন নাতখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না। আমরা ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা করছি।

যদিও এই মুহূর্তে আর বিশ্বকাপের সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, ‘ইতোমধ্যে আমাদের সূচি দেওয়া হয়েছে। আমরা চাই সে অনুসারেই ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হোক।’ এর আগে গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনে। সূচি ঘোষণার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রেও ইরানের প্রতিনিধি দলের সবাই ভিসা পাননি বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host