1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৪ সময় দর্শন
সংগৃহীত ছবি
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে শনিবারের এই ড্রয়ের ফলে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে। ১২ মিনিটে আশিকুর রহমানের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে লিড নেওয়ার সুযোগ হারায় বাংলাদেশ।

উল্টো খেলার ধারার বিপরীতে ১৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। গোল হজম করে মরিয়া হয়ে লড়ে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে রোনান বেঞ্জামিন সুলিভানের কর্নার থেকে নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন আব্দুল রিয়াদ ফাহিম। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে লড়াই আরও জমে ওঠে। ৬৩ মিনিটে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে রক্ষা করেন গোলকিপার ইসমাইল হোসেন। ভারতের ওমাং দুদু দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেন তিনি। ম্যাচের শেষ দিকে রোনান একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। অন্যদিকে ভারত জিতেছিল ৩-০ গোলে। দুই দলের পয়েন্ট সমান ৪ হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ১ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

উল্লেখ্য, সাতবারের এই প্রতিযোগিতায় ভারত চারবার এবং নেপাল দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। গত আসরে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবার এই ক্যাটাগরিতে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host