1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নামাজ পড়তে অসুবিধা হয় তাই অভিনয় ছেড়ে দিয়েছি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫৬৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: ১৯৯২ সালের সুপারহিট ছবি শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’। এ ছবির গান ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’ দেশজুড়ে হয়েছিল জনপ্রিয়। ‘চাঁদের আলো’ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন ওমর সানী ও মুক্তি।

নামাজ পড়া ঠিকমতো হচ্ছিল না বলে চলচ্চিত্র ছেড়ে দিলেন অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা রাব্বানি মুক্তি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন মুক্তি নিজেই।  ১৯৯৩ সালে ‘পদ্মা নদীর মাঝি’ ছবি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মুক্তি। আলোচনায় আসেন একই বছরের সিনেমা ‘চাঁদের আলো’ দিয়ে। ওমর সানীর বিপরীতে এই সিনেমায় আলো চরিত্রে অভিনয় করেন মুক্তি।

হেলাল খানের বিপরীতে ‘হাছন রাজা’ সিনেমা অভিনয় করেছেন মুক্তি। এছাড়াও নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নন্দিত চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিনে’ জমিদারের বড় নাতনির চরিত্রে।

মুক্তি দর্শক মুগ্ধ করেছেন  এখানে শাহানারূপী মুক্তিকে দর্শক মনে রাখবেন অনেকদিন। কাজ করেছেন তিনি হেলাল খানের বিপরীতে ‘হাছন রাজা’ সিনেমাতেও। কাজ করেছেন কিছু নাটক-টেলিছবিতেও।

মুক্তি অভিনয়ে নেই পাঁচ বছরেরও বেশি সময়। কেন? এই প্রশ্ন এসেছে বারবার। অবশেষে নায়িকা নিজেই জানালেন তার অভিনয় ছাড়ার কারণ। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নামাজ পড়তে অসুবিধা হয় বলে পাঁচ বছর ধরে অভিনয় করেন না।

মুক্তি লিখেছেন, ‘অনেকই জিজ্ঞেস করে, আমি অভিনয় ছেড়ে দিলাম কেন? আসলে সময়মতো নামাজ পড়তে আমার অসুবিধা হতো। তাই প্রায় পাঁচ বছর হলো আমি অভিনয় ছেড়ে দিয়েছি।’

তার এই স্ট্যাটাসের নিচে অনেকেই এই সিদ্ধান্তের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। তবে কেউ কেউ বলছেন তার অভিনয় মিস করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host