1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জয়ার আহসান এর কাছে পূজা মানেই ছবি মুক্তি!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫১৭ সময় দর্শন
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছর পূজা এলেই কলকাতায় ছুটে যান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে তিনি মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখেন। প্রতিদিনই পরে নতুন নতুন শাড়ি। এই উৎসবকে ঘিরে নায়িকার পরিকল্পনা ঈদ উৎসবের থেকে কিছু কম থাকে না।
তবে এবার করোনার কারণে কলকাতায় যাওয়া হচ্ছে না জয়ার। কাজেই সেখানকার পূজার উৎসব আমেজকে তিনি খুব মিস করবেন বলেই সম্প্রতি কলকাতার আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে নায়িকা জানান।
জয়ার কথায়, ‘গত কয়েক বছর ধরে আমার কাছে পূজার আনন্দ মানে হচ্ছে নিজের অভিনীত ছবি রিলিজ। কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের যে কয়টি ছবি আমি করেছি, সেগুলো পূজায়ই মুক্তি পেয়েছে। এছাড়া অন্য ছবিও তাই। বড় হওয়ার পরে এটাই আমার কাছে পূজার মূল আকর্ষণ ছিল। তবে এবারের পূজা খুব খারাপ কাটবে।’
অভিনেত্রী আরো বলেন, ‘ঢাকায়ও কয়েক জায়গায় বড় করে পূজার আয়োজন হয়। তবে এবার ঠাকুর দেখতে যেতে পারব কিনা জানি না। আমাদের সবচেয়ে বড় পূজা হয় বনানীর মণ্ডপে। প্রচুর লোকজন আসেন এখানে। তবে বিভিন্ন বিধি নিষেধের কারণে এবার তা কতটা হবে জানি না। হয়তো সোশ্যাল মিডিয়ায় ঠাকুর দেখতে হবে।’
জয়ার মতে, ‘পূজা আর মৃত্যু পাশাপাশি এসে দাঁড়িয়েছে। করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। সংযমী হতে শিখিয়েছে, অপচয় কম করতে শিখিয়েছে। পূজা মানেই তো বাহুল্য খরচ, বিশেষ করে জামা-কাপড়ের ক্ষেত্রে। এখন থেকে না হয় আমরা সামঞ্জস্য রেখে সব করি। সে জীবনই হোক বা ফ্যাশন। এটাই না হয় হোক এবার পূজার নতুন ভাবনা!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host