রংপুরের বদরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
-
১৬০
সময় দর্শন
বিশেষ প্রতিবেদক:
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাধাই খামার গ্রামে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী।
জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারটির গৃহকর্ত্রী মোছাঃ নুরনাহার বেগম (৬১) অত্যন্ত দরিদ্র। তিনি মানুষের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিছুদিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও আল্লাহর রহমতে চিকিৎসা শেষে বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেনাপাওনা করে কয়েকদিন আগে তিনি তার বসতঘরটি মেরামত করেছিলেন। কিন্তু হঠাৎ অগ্নিকাণ্ডে সেই ঘরটি ক্ষতিগ্রস্ত হলে পরিবারটি আবারও চরম দুর্দশার মধ্যে পড়ে। তার দুই ছেলে রয়েছে, তারাও বিভিন্ন কাজ করে সংসারে সহযোগিতা করে থাকে।
খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে পরিবারটির হাতে কিছু আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর