1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

জামালপুরের স্বর্ণ ব্যবসায়ী রনজিৎ বসাক ট্রেনে কাটাপড়ে মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৭ সময় দর্শন
জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকার স্বর্ণব্যবসায়ী (বসাক শিল্পালয়) রনজিৎ কুমার বসাক চলন্ত আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সামনে কাটাপড়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। ট্রেনের চোটে তার দেহ টুকরো টুকরো হয়ে গেছে।
জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ অভিমুখী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ১১ মার্চ বেলা ৩টা ৫ মিনিটে ঝিনাই রেলসেতু অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে রনজিৎ কুমার বসাকের মরদেহ উদ্ধার করে জামালপুর রেলওয়ে থানায় নিয়ে যান। মরদেহ থানায় রাখা আছে।
১১ মার্চ রাতে রনজিৎ কুমার বসাকের স্ত্রী সঞ্চিতা বসাক ও তাদের দুই ছেলে প্রীতম বসাক ও রীতম বসাক আত্মীয়স্বজন, শহরের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে জামালপুর রেলওয়ে থানায় মরদেহ নিতে যান।
জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, ১২ মার্চ রনজিৎ কুমার বসাকের মরদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাৎক্ষণিকভাবে এভাবে তার মারা যাওয়ার প্রকৃত কোনো কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃ*ত্যু্র মা*মলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host