1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

জামালপুরের মাদারগঞ্জে সরকারি খেজুরবাহী গাড়ি দুর্ঘটনার কবলে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫১ সময় দর্শন
দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও খেজুরের প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি 

জামালপুরের মাদারগঞ্জে সরকারি খেজুর বহনকারী সিএনজিচালিত একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসের এক স্টাফসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় জামালপুর  থেকে মাদারগঞ্জ যাওয়ার পথে মিয়াবাজার এলাকায় বিপরীত দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন জানায়, জামালপুর থেকে মাদারগঞ্জে সরকারি খেজুরের কার্টন সিএনজিচালিত অটোরিকশা যোগে আনা হচ্ছিল। পথে মিয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা পিআইও অফিসের স্টাফ শাকিল গুরুতর আহত হন। এতে তার মাথা ফেটে যায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা চালকও আহত হন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের একজন স্টাফ শাকিল আহত হয়েছেন। দুর্ঘটনার সময় অটোরিকশা থেকে তিন কার্টন খেজুর পড়ে গেলেও পরে সেগুলো আবার তুলে নেওয়া হয়েছে। আহত শাকিলকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং খেজুরগুলোও নিরাপদে নিয়ে আসা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host