1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পাকিস্তানকে ১১৪ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬১ সময় দর্শন

স্পোর্টস ডেস্ক

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিয়ে সমালোচনার মুখে পড়ে যাওয়া পাকিস্তান ক্রিকেট দল। সেই সমালোচার মধ্যেই চলে আসে ঢাকায়। বাংলাদেশ সফরে এসেই গড়ল বাজে নজির। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরজের প্রথম খেলায় বাজে নজির গড়ে পাকিস্তান।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান।

তার চেয়েও বড় কথা ১৯ ওভারে ৭০ রানে পাকিস্তান হারায় ৬ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এত কম রানে এর আগে ৬ উইকেট হারায়নি পাকিস্তান। আজ ৭০ রানে ৬ উইকেট হারানোর বাজে নজির গড়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান।

এদিন তরুণ পেস বোলার নাহিদ রানার গতির মুখে পড়ে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ ৪৭ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন।

নাহিদ ৭ ওভারে ২৫ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host