1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নিজের বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৭ সময় দর্শন

বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের ইস্যু করা আগ্নেয়াস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক কোস্টগার্ড সদস্য। বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এ ঘটনা ঘটে।

নিহত কোস্টগার্ড সদস্যের নাম সালেহ আহমেদ (৪২)।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বুকে গুলি পরে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজের হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বরে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host